যে কোন মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় গুরুত্ব তারেক রহমানের

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের নতুন কান্ডারি তারেক রহমান যে কোন মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ধর্ম, বর্ণ, দলমত, ভিন্নমত, যাই থাক, কোন অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। দেশের ভাবী প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ন্যায়পরায়ণতাই হবে একমাত্র আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টাই বৃথা হয়ে যাবে।
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্নমত, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্যই আইন সমান বলে তিনি দৃঢ়ভাবে জানিয়ে দেন। জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভাবে জয়ের পর আজ ঢাকায় তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে এই সব বলেন তিনি।
তাঁর এই সব বক্তব্যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জন কিছুটা হলেও আশ্বস্ত বোধ করবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর তীব্র আক্রমণ নেমে আসে। কট্টরপন্থীদের নৃশংস আক্রমণে বহু মানুষ প্রাণ হারান। চলে নির্বিচারে আক্রমণ, সম্পত্তি ধ্বংস। মহিলাদের ওপর নির নির্মম অত্যাচার। বহু মানুষ প্রাণ হাতে করে এপারে পালিয়ে আসেন। প্রতিবাদী দের জাতি, ধর্ম নির্বিশেষে জেলে পোরা হয়। এক অদ্ভুত আঁধার নেমে আসে দেশ জুড়ে। দেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এই সব ঘটনা যাতে না হয় তার জন্য একাধিকবার হুঁশিয়ারি দিলেও তা কমেনি। বিএনপি প্রধান তারেক রহমানের এই সব বক্তব্যে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ অনেকটাই স্বস্তিতে বলে মনে করা হচ্ছে।

তারেক রহমান আজ স্পষ্ট জানান, যে কোন মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে, কোন ধরনের সহিংসতা, প্রতিশোধ, উসকানিমূলক কর্মকান্ড বরদাস্ত করা হবে না। দলের নেতা কর্মীদের শান্ত, সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে, তা যেন কোনভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসার রূপ না নেয়। কোন রকম অন্যায়, বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। বিধিবদ্ধ নিয়মে সবার ওপরই আইন প্রয়োগ হবে বলে সাফ জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*