সোমবার বিধান সভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আসছে না

Spread the love

রোজদিন ডেস্ক: সোমবার বিধান সভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল ( ইউ সি সি) পেশ করা হচ্ছে না। আচমকা তা স্থগিত হয়ে যাওয়ায় বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। সূত্রের খবর, রাজ্যে এই বিলের রূপরেখা ঠিক করতে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করবে রাজ্য। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এর নেতৃত্বে কমিটি গঠন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কমিটি গঠনের ঘোষণা করতে পারেন।
প্রস্তাবিত কমিটিতে বিরোধী পক্ষ সহ বিভিন্ন পেশায় নিযুক্ত বিশিষ্ট দের যুক্ত করা হবে।
উত্তরাখন্ডে ও এই বিল তৈরি নিয়ে গঠিত কমিটির নেতৃত্বে রঞ্জনা প্রকাশ দেশাই ছিলেন।সূত্রের খবর, এই রাজ্যের জন্য কমিটি গঠন নিয়ে রাজ্য সরকারের প্রাথমিক কথা ও হয়েছে।সোমবার আরও কথা হতে পারে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শ কাতর এই বিষয় টি নিয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামত ও নিতে চায় সরকার। তাড়াহুড়ো না করে তা যাতে সবার সমর্থন পায়, এমন ভাবে তা প্রস্তুত করতে চায় রাজ্য। নিতে চায় বিশিষ্ট দের মতামত ও।
উল্লেখ্য, সোমবার বিধান সভার একদিনের বিশেষ অধিবেশন ডেকে তিনটি বিল পেশ করা কথা ছিল। এর মধ্যে বহু চর্চিত ইউ সি সি বিল ও ছিল। এই বিল রূপায়িত হলে সব ধর্মের মানুষ রাই এক অভিন্ন আইনের আওতায় আসবেন। এই বিলে সব ধর্ম, সম্প্রদায়ের বিয়ে, উত্তরাধিকার ইত্যাদি সংক্রান্ত একাধিক সংস্থান আছে।
এর আগে গুজরাট,ত্রিপুরা অসম, উত্তরাখণ্ড ইত্যাদি রাজ্যে এই বিধি চালু হয়েছে। এই রাজ্যে ও তা লাগু করতে চলেছে রাজ্য সরকার।
এতে সব সম্প্রদায়ের ক্ষেত্রেই বিয়ে, উত্তরাধিকার, সহবাস ইত্যাদি নিয়ে এক ই আইন থাকবে। বহু বিবাহ, হালালা বিয়ে নিষিদ্ধ করা হবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*