ইসকনের সহ সভাপতি পদ থেকে অপসারিত রাধা রমণ দাস

Spread the love

রোজদিন ডেস্ক: ইসকনের সহ সভাপতি পদ থেকে অপসারিত হলেন রাধা রমণ দাস। রবিবার তিনি নিজেই সমাজ মাধ্যমে এই কথা জানান৷ এখন তাঁকে ইসকনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াই শুধু নয়,ইসকনের প্রতিনিধি হিসাবে কোথাও কোন বক্তব্য ও রাখতে দিতে বারণ করা হয়েছে।
কেন তাঁকে সরানো হোল, তা ও জানিয়েছেন রাধা রমণ দাস। বলেন, বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের ওপর নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রাখা, প্রচার মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া। বাংলাদেশে কারাবন্দি স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সর্বসমক্ষে বক্তব্য রাখাও এর অন্যতম। বিজেপি নেত্রী মানেকা গান্ধীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো,কৌতুক শিল্পী সুরলিন কৌরের বিরুদ্ধে অভিযোগ দায়ের সহ একাধিক বিষয় তাঁর বিরুদ্ধে গেছে।কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিনি মানবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী র ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন রাধা রমণ দাস। দিঘা য় জগন্নাথ মন্দিরের গুরু দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর এই সব ভূমিকা নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেতা থাকাকালীন প্রশ্ন ও তুলেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*