রোজদিন ডেস্ক: রাজ্যে নতুন সরকার আসতেই তিনটি নতুন রেল প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র। এর মধ্যে আছে, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ডবল লাইনের অনুমোদন, সাঁতরাগাছি থেকে জয়পুর ( ঝাড়্গ্রাম) রেল লাইন
সম্প্রসারণ ও বাঁকুড়ার শালবনি থেকে আদ্রা অবধি ১০৭, কি মি র রেলপথের কাজ৷ এই তিনটি ক্ষেত্রের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ ব্যবস্থা য় প্রভূত উন্নতির আশা।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই মর্মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে দীর্ঘ দিন থমকে থাকা চিংড়ি ঘাটায় মেট্রো র কাজ ও এইদিন থেকে শুরু হয়েছে। এর জন্য সংশ্লিষ্ট এলাকায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যস্ত এই এলাকায় ধাপে ধাপে কাজ হবে। এটি হলে গড়িয়া থেকে বিমানবন্দর সরাসরি মেট্রো রেলে যাওয়া যাবে। #

Be the first to comment