দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে বিপত্তি, জলের তোড়ে তলিয়ে গেল তিন পড়ুয়া

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে বিপত্তি। জলের তোড়ে তলিয়ে গেল নবম শ্রেণির তিন পড়ুয়া। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ষাড়েশ্বর মন্দিরের কাছে দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে।

ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছ বিষ্ণুপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের নবম শ্রেণির ৮ থেকে ১০ জন পড়ুয়া এদিন দুপুর একটা নাগাদ সাইকেলে করে ষাড়েশ্বর শিব মন্দির লাগোয়া দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে যায়। সেখানে অন্যান্যরা পাড়ে বসে থাকলেও অর্কদীপ দাস, সায়ন চট্টোপাধ্যায় ও পরমেশ্বর মিশ্র নামের তিন পড়ুয়া দ্বারকেশ্বর নদে স্নান করতে নামে। নদীতে নামতেই প্রবল স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যেতে থাকে ওই তিন পড়ুয়া।

এই ঘটনা দেখে নদের পাড়ে থাকা বন্ধুরা চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে এসে ওই তিন পড়ুয়ার খোঁজ শুরু করে। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী হাজির হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন স্পিড বোট নিয়ে নদীজুড়ে তল্লাশি শুরু কর। কিন্তু নিখোঁজ তিন পড়ুয়ার এখনও কোনও সন্ধান মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*