আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে গলা ফাটিয়েছেন মমতার হয়ে, অক্সফোর্ডের ছাত্রী, সমকামীদের অধিকার আদায়ের এক ব্যতিক্রমী যোদ্ধা মানেকা

Spread the love

রোজদিন ডেস্ক : দেশে ফের এক নয়া নজির তৈরি করলেন তৃণমূলনেত্রী। তাঁর হাত ধরেই এবার সংসদের চৌকাঠ পার করছেন এই প্রথম কোনও ঘোষিত সমকামী। মানেকা গুরুস্বামী। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সম্প্রতি তাঁকে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে গলা ফাটাতেও দেখা গিয়েছিল। সেই ৫১ বছরের হায়দরাবাদের বাসিন্দাকে এবার রাজ্য সভায় গলা ফাটাতে দেখা যাবে তৃণমূলের পক্ষে। প্রাথমিক পর্বের পড়াশোনা অক্সফোর্ডে। মাঝে কিছুদিন নিউইয়র্কের কলম্বিয়া স্কুলে গবেষণা। আপাতত সুপ্রিম কোর্টের দুঁদে আইনজীবী। কর্মসূত্রে এখন থাকেন দিল্লিতে। সঙ্গী অরূন্ধতী কাটজু। আর এক আইনজীবী। ঘেষিত সমকামী মানেকা। ২০১৬ সালে সমকামীদের স্বীকৃতি ও অধিকার নিয়ে আইনি লড়াই শুরু। তারপর ৩৭৭ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং মানেকার জয়। সমকামীদের অধিকার আদায়ে এ দেশের ব্যতিক্রমী যোদ্ধা। এইরকম এক ব্যক্তিত্বকে সংসদে পাঠিয়ে নিঃসন্দেহে ব্যতিক্রমী নজির গড়ল তৃণমূল কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*