রোজদিন ডেস্ক : এসআইআরের পর শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠল তৃণমূলের দুই প্রার্থীর। একজন উত্তরপাড়ার শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় ও আর একজন চণ্ডীতলার স্বাতী খন্দকার। তালিকা প্রকাশের পরই অ্যাডজুডিকেশনের গেঁরো কাটল উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ের। তালিকা প্রকাশের পর দেখা যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম উঠেছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষাণ্যর। এদিন শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে এই যে মানসিক অত্যাচার করছে সেটা অমার্জনীয়। অন্যদিকে অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক স্বাতী খন্দকারের নামও উঠেছে সাপ্লিমেন্টারি তালিকায়। ফলে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আর কোনও আইনি জটিলতা থাকল না।

Be the first to comment