ট্রাকের ধাক্কায় নিহত তৃণমূল নেতা, তুমুল উত্তেজনা জলপাইগুড়িতে

Spread the love

রোজদিন ডেস্ক : জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু নিয়ে মঙ্গলবার রাতে তুমুল উত্তেজনা দেখা দেয় । উত্তেজিত জনতা জাতীয় সড়কে বিক্ষোভ দেখায়। পুলিশ বাধা দিলে তাদের গাড়ি ও ভাঙচূর করা হয়। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে টিএমসি-র সংখ্যালঘু সদর দু নম্বর ব্লক সভাপতি লুৎফর রহমান মেয়েকে নিয়ে ফিরছিলেন। জাতীয় সড়কে গোশালা মোড় এলাকায় একটি ট্রাক তাঁর বাইকে ধাক্কা মারে। মেয়ে বাইক থেকে ছিটকে পড়ে যায়। ট্রাকটি টিএমসি নেতাকে বাইক সুদ্ধ পিষে দেয়। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। পুলিশ লুৎফর রহমান ও তাঁর মেয়েকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও এলাকা থমথমে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*