প্রতিবেদন: শ্রীরামপুরে তৃণমূলের সভা শুরুর আগেই উত্তপ্ত এলাকা। শনিবার দুপুরে শ্রীরামপুর যাওয়ার পথে উত্তরপাড়ায় জিটি রোডে বিজেপির কর্মী, সমর্থকদের হাতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আক্রান্ত হন বলে অভিযোগ। রাস্তা আটকে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। রড, লাঠি, পাথর, ইঁট, ডিম নিয়ে হামলা চালায় দূষ্কৃতীরা। শরীরের বাঁদিকে আঘাত লেগেছে বেলেঘাটার তৃণমূল বিধায়কের। গোটা ঘটনায় কোথায় কোনও পুলিশ দেখা যায়নি। ঘটনার পরই কুণাল বলেন, রাজ্যের এই অবস্থা। আমার গায়ে সারা কাঁচের টুকরো। এতক্ষণ ধরে হামলা হল, কোথাও পুলিশ নেই। আমি এই ভাঙা গাড়ি নিয়ে লালবাজার অথবা ভবানীভবনে যাচ্ছি।

Be the first to comment