- বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।
- আগামী ৮ অক্টোবর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত আসছেন বর্ধমানে।
- রাজ্যে না হলেও, জাতীয় রাজনীতিতে বেনজির সান্নিধ্যে মমতা-সিপিএম। সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- আগামী সপ্তাহেই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হোক, চান মমতা। এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে ফোনে কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গেও।
- মমতার আবেদন মেনে আগামী ৩০ সেপ্টেম্বর বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। দিল্লিতে হবে বৈঠক।
- শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই গ্রেফতার টুম্পা মেটে। জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
- শ্রীরামপুরের সেই সভায় যোগ দিতে যাওয়ার পথেই কুণাল ঘোষের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। উত্তরপাড়াতেই বেলেঘাটার বিধায়ককে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছু লোকজন এগিয়ে গিয়ে কাচের উপর ডিম ছুড়তে শুরু করে বলে অভিযোগ।
- এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শনিবার সকালে খড়্গপুরের হাতিহলকা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সামশের বিশ্বাস (৩২)।
- দু’দিন নিখোঁজ থাকার পরে শনিবার জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার যুবকের পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায়। মৃত যুবকের নাম রাজু দাস বয়স ৩৬ বছর।
- দুই তৃণমূল নেতাকে গণধোলাইয়ের অভিযোগ উঠল পাথরপ্রতিমায়। ঘটনায় আহত হয়েছেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিবেক পোদ্দার এবং খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ শশাঙ্ক হালদার।
- টোটো উল্টে আহত দুই মহিলা পুলিশ কর্মী। শনিবার দুপুরে আসানসোলের ঘটনা। আলপনা ধীবর ও রুম্পা মণ্ডল নামে ওই দুই মহিলা পুলিশ কর্মী টোটোতে চড়ে বারাবনি থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়ে উল্টে যায় টোটো।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে পুলিশের কিয়স্ক সরানোর কাজ শুরু হলো।
- ১৯ নম্বর জাতীয় সড়কে ধস। কলকাতাগামী রুটে এথোড়া সেতু সংলগ্ন এলাকায় প্রায় এক থেকে দেড় ফুট গভীর ধস দেখা যায় শনিবার সকালে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছেন শুক্রবার মধ্যরাতে ঘটনা। জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে। দ্রুত মেরামতির কাজ চলছে।
- গণেশ মূর্তি বিসর্জন দিয়ে ফিরে প্যান্ডেলেই ঘুমিয়ে পড়েছিলেন গ্রামের লোকজন। প্যান্ডেলের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো চার জনের। গুরুতর জখম তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
- ব্যাপক বৃষ্টিতে সিকিমের রিম্বিতে ধস। কম করে ৩২টি বাড়ি, সরকারি ঘর ক্ষতিগ্রস্ত। এলাকার লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

Be the first to comment