রোজদিন ডেস্ক :
সিইও দফতরের সামনে উত্তেজনা যেন থামছেই না। গতকাল গভীর রাত অবধি টিএমসি ও বিজেপি সমর্থকদের তুমুল বিক্ষোভে ধুন্ধুমার বাধে। এই থমথমে পরিস্থিতির মাঝে আজ ফের টিএমসি সমর্থক বিএলও-রা সিইও দফতরের সামনে এসে জড়ো হয়েছেন।
অন্যদিকে এসইউসিআই সমর্থকরাও পৃথকভাবে ওখানে বিক্ষোভ দেখান।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ, সংশ্লিষ্ট এলাকায় ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা) জারি করেছে। তবে এতেও এলাকায় জমায়েত, উত্তেজনা পুরো বন্ধ করা যায়নি।
রাজ্যের ভোটার তালিকায় ব্যাপক গরমিল, বহু মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে এসইউসি সমর্থকরা আজ সেখানে বিক্ষোভ দেখান।
অন্যদিকে টিএমসি সমর্থক বিএলও-রা আজও সিইও দফতরের সামনে যান। সিইও মনোজ আগরওয়াল তাঁর দফতরে প্রবেশের সময় তাঁর বিরুদ্ধে তুমুল ধ্বনি দেন। সব মিলিয়ে আজ দুপুরেও এলাকায় প্রবল যানজট হয়। উত্তেজনাও দেখা দেয়।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

Be the first to comment