দশে দশ

Spread the love
  1. রবিবার ‘মন কী বাত’ কর্মসূচিতে দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ৮১তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম আপস করা যাবে না। যে সমস্ত সরকার সন্ত্রাসবাদকে মদত দেয় বা কোনওভাবে সাহায্য করে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে বলে দাবি জানান।
  3. কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আজ সকালে দমদম বিমানবন্দরে পৌঁছোবেন তিনি। দুপুরে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে নিতিনের।
  4. পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ কর্মসূচির নির্দেশ নির্বাচন সদনের। এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের আবার নাম তোলার সুযোগ দেওয়া হবে। নতুন করে আবেদন করা যাবে। পাশাপাশি জানানো হল যে এসআইআরে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে, তাদেরও আর কষ্ট করে বুথ বা ইআরও (ERO)-র কাছে যেতে হবে না। বাড়িতেই শুনানি হবে।
  5. এক্স হ্যান্ডলে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু লেখেন, ‘আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি সম্মান সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। দলমত নির্বিশেষে সমস্ত নেতার সম্মিলিত দায়িত্ব হল, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা অটুট রাখা।’
  6. পুরভোটের আগে একাধিক আইপিএস ও ডব্লিউবিপিএস পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ২৩ জন আইপিএস-কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
  7. দুই বাচ্চা হাতি এবং একটি বড় হাতি মিলিয়ে একসঙ্গে তিনটি হাতির মৃত্যু হল। পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া গ্রামে ধান জমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন গ্রামবাসীরা।
  8. মহিষাদল থেকে নন্দীগ্রাম  আসার পথে জোয়ারে তোড়ে ডুবলো হলদি নদীতে নৌকা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৪ যাত্রী। নিখোঁজ তিনটি মোটর বাইক।
  9. শনিবার (২৬ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের ২৬৫ তালুকে খরা ঘোষণা করল রাজ্য সরকার। খরায় ফসলের ক্ষতি হলে চাষিদের আর্থিক সাহায্য করা হবে বলেই ঘোষণা করা হয়েছে।
  10. প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীমৃত্যুর অভিযোগ ঘিরে শনিবার উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের গুসকরায়। মৃতের নাম নবকুমার মণ্ডল (৬৬)। পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর প্রায় এক ঘণ্টা কেটে গেলেও কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*