ট্রাইবুনাল নিয়ে অব্যাহত ধোঁয়াশা, অনিশ্চয়তার মুখে প্রার্থীরা

Spread the love

রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মত তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের আবেদন নিষ্পত্তি করতে বিচারবিভাগীয় ট্রাইবুনাল গঠন ও কাজ ঘিরে জারি অনিশ্চয়তা। বিশেষত, প্রথম দফার ভোটে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, সেই ঘোষিত প্রার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ট্রাইবুনালের জন্য জায়গা নির্ধারণ করা হলেও এখনও পর্যন্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের বসার মতো পরিকাঠামো তৈরি হয়নি। ফলে ট্রাইবুনালের কাজ কবে থেকে শুরু হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। আগামী ৬ এপ্রিল প্রথম দফা ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তার আগে বহু প্রার্থীর নাম জুডিশিয়াল অফিসারদের বিচারে বাতিল বলে গণ্য হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাইবুনাল যদি সময়মতো কাজ শুরু করতে না পারে, তবে সেই সব প্রার্থীদের আবেদনের কী হবে, তা বড়সড় প্রশ্নের মুখে।নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই ট্রাইবুনালে।শুনানি হবে। কিন্তু সোমবারের মধ্যে সেই বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় কাটেনি। এই পরিস্থিতিতে একাধিক প্রার্থীর আইনজীবীরা বিষয়টি নিয়ে আগামী সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। ভোটের আগে এই জটিলতা চাপ বাড়াচ্ছে প্রশাসন ও রাজনৈতিক মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*