আজ থেকে শুরু হচ্ছে না এসআইআরের ট্রাইব্যুনালের কাজ, কবে শুরু অব্যাগত ধোঁয়াশা

Spread the love

রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টে প্রতিশ্রুতি দেওয়া হলেও আপাতত শুরু করা যাচ্ছে না ভোটার তালিকা সংক্রান্ত ট্রাইব্যুনালের কাজ। কবে থেকে তা শুরু হবে তাও স্পষ্ট করে জানাতে পারছে না সিইও দফতর। সবমিলিয়ে একরাশ ধোঁয়াশা এসআইআর ট্রাইব্যুনালকে ঘিরে। এরই মধ্যে বুধবার সিইও দফতরে নির্ধারিত বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন এদিন সুপ্রিম কোর্টে জানিয়েছিল, বিচারকদের প্রশিক্ষণ বুধবারের মধ্যেই শেষ করে বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। সেই অনুযায়ী বিকেল ৫টায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। কিন্তু সেই বৈঠক শেষ পর্যন্ত কার্যত কোনও সিদ্ধান্তই হয়নি। সূত্রের খবর, ট্রাইব্যুনাল গঠনে যুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতিরা একাধিক প্রশ্ন তুললেও তাঁর সন্তোষজনক উত্তর দিতে পারেনি কমিশন। সবমিলিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি একাংশ ট্রাইব্যুনাল নিয়ে অখুশি। ফলে গোটা প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন কবে ফের বৈঠক ডাকা হবে বা ট্রাইব্যুনালের কাজ কবে শুরু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। নির্বাচনের মুখে ভোটার তালিকার নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রশাসনিক মহলেও উদ্বেগ বাড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*