ইরানের সঙ্গে বাণিজ্যর মাশুল!! আরও শুল্ক আরোপ করলেন ট্রাম্প!

Spread the love

রোজদিন ডেস্ক : ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আছে, এমন দেশগুলির ওপর আরও ২৫% হারে শুল্ক আরোপ করছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
ইরানে সরকার বিরোধী বিক্ষোভের জেরে এমনিতেই পরিস্থিতি টালমাটাল, এর ওপর আমেরিকার বিভিন্ন হুমকি, হুঙ্কারে ক্রমেই তটস্থ হয়ে উঠছে ইরান-সহ একাধিক দেশ।
সূত্রের খবর, ইরানের সঙ্গে সব থেকে বেশি বাণিজ্যিক অংশীদার হল চিন। এই ছাড়া ভারতের সঙ্গে ও ভাল বাণিজ্যিক সম্পর্ক আছে ওই দেশের। সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, তুরস্ক ইত্যাদি মধ্য প্রাচ্যের একাধিক দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে ইরানের।
এর আগে ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে আমেরিকা চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার শুল্ক আরোপের ঘোষণা করলেন।তাঁর এই সিদ্ধান্তে কোন কোন দেশ বেশি ক্ষতি গ্রস্ত হবে তা এখনও পরিস্কার নয়।
অন্যদিকে ইরানে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেইনির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, ইতিমধ্যে ৫০০র বেশি বিক্ষোভকারী, ৫০ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন বলে প্রকাশ। ওই দেশে ইন্টারনেটও বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি কি তা জানা যাচ্ছে না৷ গত এক বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আমজনতার নাভিশ্বাস উঠছে। গত বছরের শেষ মাস থেকে চলা বিক্ষোভে পরিস্থিতি আরও সঙ্গীন হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নিত্য নতুন হুমকি তেও চিন্তিত ওই দেশ-সহ সারা বিশ্বই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*