রোজদিন ডেস্ক : রাশিয়ার থেকে তেল কিনলে ভারতকে আরও শুল্ক চাপানোর হুশিয়ারি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জানিয়েছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।
ভারত তাঁর এই দাবি অস্বীকার করেছে জানালে ট্রাম্পের সাফ কথা, ভারত যদি তা করে, তবে তাদের ওপর আরও কর চাপানো হবে। এই নিয়ে তিনি যে কোন আপসে যেতে রাজী নন, ফের তা স্পষ্ট করে দেন।
প্রসঙ্গত, রাশিয়ার থেকে তেল, যুদ্ধাস্ত্র কেনার দায়ে ভারতের ওপর এক রাশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এর ফলে প্রভাব পড়েছে এই দেশের বাণিজ্য ক্ষেত্রে। মার্কিন রাষ্ট্রপতির অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে পরোক্ষে তাদের ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত। যতদিন তারা তেল কেনা বন্ধ না করবে, শুল্ক নিয়ে কোন ছাড় নয় বলে পরিস্কার জানিয়ে দেন তিনি।
দীর্ঘ কয়েক বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করতেও ট্রাম্প চেষ্টা করছেন বলে ইঙ্গিত করেন।

Be the first to comment