রোজদিন ডেস্ক: রাজ্যে শিল্প চাই। কর্মসংস্থান ও চাই। কিন্তু প্রাক্তন সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ উৎসাহ ভাতার বকেয়ার বোঝা না মিটিয়ে এই মুহুর্তে রাজ্যে শিল্পায়নে এই ভাতা দিতে তাঁরা অপারগ। বৃহস্পতিবার নতুন সরকারের শিল্প নীতি ঘোষণা করে এই কথাও জানান মুখ্যমন্ত্রী। বলেন, পূর্বতন সরকার শিল্পক্ষেত্রে উৎসাহ ভাতা বাবদ প্রায় ৫০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে, এই বিপুল বোঝা না মিটিয়ে এখন তা দেওয়ার ক্ষমতা তাঁদের নেই। ভবিষ্যতে রাজ্যের আর্থিক পরিস্থিতি ভাল হলে পর্যায় ক্রমে তা ভেবে দেখা যাবে বলে তিনি জানান।
সরকারের শিল্প নীতি ঘোষণার সময় উপস্থিত শিল্পপতি দের উদ্দেশ্যে সবিনয়ে মুখ্যমন্ত্রী বলেন,ওঁরা তাঁদের একটু সময় দিন, আগের সরকার কিছু করে গেলে ( আর্থিক বোঝা) গেলে পরের সরকার তা অস্বীকার করতে পারে না।। এত বিপুল আর্থিক বোঝা বহনের মত পরিস্থিতি এখন তাঁদের নেই।আগের সরকার যদি প্রতি বছর কিছু কিছু করে বকেয়া মিটিয়ে দিত, তবে এত সমস্যা হোত না।
আগের সরকার শিল্পপতি, বিনিয়োগ কারী দের সঙ্গে প্রতারণা করেছে বলে মুখ্যমন্ত্রী মনে করেন। এটা অন্যায় হয়েছে। গুজরাট,মহারাষ্ট্র, তামিলনাড়ু র মত আর্থিক ভাবে উদ্বৃত্ত রাজ্য হলে তবেই তাঁরা শিল্পক্ষেত্রে এই উৎসাহ ভাতা দেওয়ার কথা বিবেচনা করবেন।
তবে রাজ্যে শিল্পায়নে জোর করে টাকা আদায়, তোলাবাজি কোন ভাবে হবে না বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন।। কোন অভিযোগ এলে তা পনের মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে দৃঢভাবে জানান।
যদিও নিন্দুক দের মতে, এই কয়েক মাসের অভিজ্ঞতায় মনে হচ্ছে এটি শুধু কথার কথা ই থাকবে।

Be the first to comment