রোজদিন ডেস্ক : বিয়ের বাকি ছিল আর চার মাস। রেজিস্ট্রিও হয়ে গিয়েছিল। তার আগে আচমকা গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল তরুণী। মিলল সুসাইড নোট। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চন্দননগর বৌ বাজার বটতলা এলাকায়। মৃতার নাম মানালী ঘোষ(২৫)। তিন বছর আগে বৌবাজার শীতলাতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের সঙ্গে
রেজিস্ট্রি হয় মানালির। আগামী ৩ ফেব্রুয়ারি ছিল আনুষ্ঠানিক বিয়ে। তার আগেই গঙ্গায় ঝাঁপ চন্দননগরের যুবতীর। যুবতীর পরিবার জানিয়েছে গত তিনদিন ধরে কর্মস্থলে তাঁর কিছু সমস্যা দেখা দেয়। ওই তরুণী এক দোকানে সেলস গার্লের কাজ করতেন। দোকানের বাইরে তাকে কান্নাকাটি করতে দেখা যায় বলেও জানান স্থানীয়রাা। অভিযোগ, তাঁকে দিয়ে জোর করে চাকরি স্বেচ্ছায় ছাড়ার বয়ান লিখিয়ে নেওয়া হয়। জানা গিয়েছে, মানালী দোকান থেকে বেরিয়ে তার স্বামী সত্যজিৎকে ফোন করেন। তারপর সুইসাইড নোট লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ দেন। চন্দননগর পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করে। নামানো হয় ডুবুরি, স্পিডবোট। পুলিশ জানিয়েছে, যেখানে কাজ করতেন সেই দোকান কর্তৃপক্ষকে দায়ী করে লেখা সুইসাইড নোট পাওয়া গেছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একজনকে আটক করা হয়েছে।

Be the first to comment