রোজদিন ডেস্ক : আজ থেকে নতুন বাংলাদেশের শুরু বলে মন্তব্য করলেন উচ্ছ্বসিত মহম্মদ ইউনুস।
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম নির্বাচন নিয়ে বাংলাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে বলে অন্তর্বর্তী সরকার মনে করেন। মহম্মদ ইউনুস মনে করেন। মুখ্য উপদেষ্টা আজ ঢাকায় ভোট দিয়ে বলেন, আজ থেকে সব স্তরে এক নতুন বাংলাদেশ তৈরির সুযোগ এসেছে। এই দিনটিকে দেশের জন্মদিন হিসাবে উদযাপন করার তিনি আহবান জানান। প্রার্থীদের ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি তাৎপর্যপূর্ণ ভাবে মন্তব্য করেন।
এই দিনটি বাংলাদেশের জন্য আনন্দের,মুক্তির দিন, দুঃস্বপ্নের অবসান ও নতুন স্বপ্নের সূচনা বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment