অমিত মালব্যকে শোকজ নোটিশ পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের

Spread the love

বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যকে শোকজ নোটিশ পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। প্রসঙ্গত ক্যানিংয়ের একটি নাবালিকার মৃত্যু নিয়ে করা সোশ্যাল মিডিয়ার পোস্টে নাবালিকার পরিচয় প্রকাশের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানিয়েছেন অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডলে মৃত নাবালিকার একটি ছবি পোস্ট করেছেন। যদিও সেটি ব্লার করা ছিল, তবুও নাবালিকাকে স্পষ্ট চেনা যাচ্ছে। এটি জুভেনাইল জাস্টিস আইন ২০১৫-র ৭৪ ধারার লঙ্ঘন বলে চিহ্নিত করেছে কমিশন।

শিশু অধিকার সুরক্ষা কমিশনও মালব্যকে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তিন দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে।কমিশনের চেয়ারম্যান বলেন, “নাবালিকার ছবি পোস্ট করা আইনবিরোধী। আমরা কোনও রাজনৈতিক পক্ষপাতের জন্য নয়, ন্যায়ের স্বার্থে এই পদক্ষেপ করেছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*