রাহুল গান্ধীর জন্মদিন, শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মল্লিকার্জুন খড়গে-সহ অন্যদের

Spread the love

রোজদিন ডেস্ক : 
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি সহ বহু মানুষ।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে রাহুল গান্ধী-কে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন৷


জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি-সহ একাধিক কংগ্রেস নেতা, মন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান।


কেরলমের উচ্চ শিক্ষামন্ত্রী রোজি এম জন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার উল্লেখ করে তাঁকে যেসব রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলেন৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিব কুমার-সহ বহু নেতা মন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান। তাঁর অনুগামীদের অনেকে-এর সঙ্গে গণতন্ত্র, সংবিধান রক্ষায় রাহুল গান্ধীর নিরলস লড়াই এর কথাও বলেন।


দিল্লির আকবর রোডে কংগ্রেস কার্যালয়ে তাঁর জন্মদিন উপলক্ষে রীতিমত উৎসবের আমেজ ছিল। তাঁর বোন তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সহ বহু কংগ্রেস নেতা, কর্মী সেখানে উপস্থিত ছিলেন। আসে কচি কাঁচারাও। কেক কাটা, মিষ্টি বিতরণ-সহ নানাভাবে তা উদযাপন করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*