- লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি-সহ বহু মানুষ।
- উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস নেমেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতির কাজে নেমেছে রাজ্য। রাস্তায় নেমেছেন দার্জিলিংয়ের সাংসদ এবং জেলাশাসক।
- লিখিতভাবে রাজ্যের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী সাধারণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সব কর্মীদের জন্য। এটা কোনও বাধ্যতামূলক নির্দেশ নয়। ফলে যোগ দিবসে সবাইকে হাজির হতে হবে এটা বাধ্যতামূলক নয়। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা মামলার নিষ্পত্তি করে দিলেন।
- এসআইআর প্রক্রিয়ায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনের নিষ্পত্তির জন্য সময়সীমা বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
- আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডের তদন্তে আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। জিজ্ঞাসাবাদ অভিষেক গুপ্তাকেও।
- আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে জমল জল। পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দ্রুত পাইপ মেরামতির নির্দেশ।
- বিধানসভার বিরোধী দলনেতা নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায়।
- দলের সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইস্তফাপত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।
- কলকাতা বিমানবন্দরে শুক্রবার সকালে বাজ পড়ে ঘটে দুর্ঘটনা। ২ জন গ্রাউন্ড স্টাফ আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
- কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের অবসরের পরে নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
- বৃহস্পতিবার রাতে মালদা-মুর্শিদাবাদ সীমানা লাগোয়া এলাকায় নাকা চেকিংয়ের সময় পুলিশ সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৫১৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। ধৃত ৪৬ বছরের আব্দুল মাজিদ।
- কর্নাটক থেকে গ্রেপ্তার হলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
- বেআইনি ভাবে টাকার লেনদেন হতে পারে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই আশঙ্কা প্রকাশ করে এ বার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী।
- শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব।
- আগামী ৪ দিন সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। থাকছে হড়পা বানের ভয়। পাহাড়ি নদী থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দফতরের কর্তারা।

Be the first to comment