রোজদিন ডেস্ক :
আগামী ২১ জুন যোগ দিবসের মেগা ইভেন্টের আগে আজ কলকাতায় “দৌড় সে ধ্যান ” এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান, জ্যোতির্ময়ী সিকদার, বুলা চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব, পুর কমিশনার স্মিতা পান্ডে প্রমুখ এই অনুষ্ঠানে অংশ নেন।

কলকাতা পুরসভার সদর দফতরের সামনে শুরু হওয়া এই দৌড়ে বহু মানুষ অংশ নেন। মেঘলা আকাশ উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনার সঙ্গে তা উদযাপিত হয়। কলকাতা পুরভবনের সামনে থেকে শুরু হয়ে তা সাবেক মহাকরণের সামনে এসে শেষ হয়। সমাজের সব স্তরের মানুষের যোগদানে বর্নময় এই অনুষ্ঠানে র সাফল্যে দৃশ্যত খুশি মুখ্যমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান। বলেন, যোগ ব্যায়াম শারীরিক সুস্থতা, মানসিক ভাল থাকা ও স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রসারে একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনে যোগ করে নেওয়ার আহবান জানান।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও বলেন, ফিটনেস ও সুস্থতার লক্ষ্যে সিটি অফ জয় দৌড়চ্ছে। স্বাস্থ্য, পরিচ্ছন্নতা,নাগরিক দায়িত্ববোধ ও সামগ্রিক সুস্থতার মূল বিষয়গুলি এই চমৎকার উদ্যোগটি এক সূত্রে বেঁধেছে।

অসীম বসু সহ একাধিক তৃণমূল কাউন্সিলর এই উদ্যোগে অংশ নেন৷ এই উপলক্ষে কলকাতার বিভিন্ন রাস্তা পতাকা,ফ্লেক্স ইত্যাদি তে সাজিয়ে তোলা হয়।
আগামীকালও গঙ্গায় খুব সুন্দর অনুষ্ঠান হবে।

Be the first to comment