- আসন্ন ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে কলকাতা পুরনিগম আয়োজিত “রান ফর যোগা” ম্যারাথন-এর সূচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- যোগ দিবস উপলক্ষে শুরু হল তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতার ১১ টি জায়গা ও রাজ্যের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এই ম্যারাথনের। কেএমসির সামনে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খান, অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ প্রমুখ।
- ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান রেড রোডে। উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেড রোড জুড়ে এখন চলছে তারই প্রস্তুতি।
- ইস্তফা দিলেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব।
- সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে দলের বক্তব্য জানাতে আজ শুক্রবার দিল্লি উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- অভিষেক দিল্লি যাওয়ার আগেরদিন রাতে সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে দীর্ঘ বৈঠক এনসিপিআই সাংসদদের।
- বৈঠকে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে কী কৌশল তা নিয়েও আলোচনা বৈঠকে।
- ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে
সকাল থেকে বর্ষার মেজাজ কলকাতায়। শহরতলিতে
জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির জেরে পারদ নামল ৫ ডিগ্রি সেলসিয়াস। - প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার থেকে উত্তরের একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সারারাত প্রবল বর্ষণে একাধিক জায়গায় ধস, ভেঙে পড়েছে গাছ। বন্ধ ১১০ নং জাতীয় সড়ক।
- মেট্রো যাত্রীদের জন্য সুখবর। রবিবার ভোর ৪টে থেকেই মিলবে পরিষেবা। তবে, শুধুমাত্র ২১জুন যোগ দিবসের জন্যই বিশেষ পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ।
- আজ ১৯ জুন কংগ্রেস নেতা রাহুল গান্ধির জন্মদিন। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
- মমতার হাত ছাড়লেন প্রিয় বালু বা জ্যোতিপ্রিয় মল্লিক। দলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয়।

Be the first to comment