- আন্তর্জাতিক যোগ দিবস দিবস উপলক্ষে শুক্রবার পালিত হচ্ছে ‘রান ফর যোগা’। সেই দৌড়ে অংশ নিলেন বহু দৌড়বিদ।
- বৃহস্পতিবার বিকেল ৫টায় নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরী। বৈঠকে পশ্চিমবঙ্গে প্রায় ২,৩০০ কোটি টাকার নতুন বিনিয়োগের বিষয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
- পশ্চিম বর্ধমান জেলায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ গড়ে তোলার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গের তিন জেলার পাশাপাশি এই জেলাতেও মেডিক্যাল কলেজ হচ্ছে।
- প্রশাসনিক স্তরের পর এবার দলীয় স্তরে বিজেপির মন্ত্রিসভার সদস্যদের নিয়ে হয়ে গেল প্রশিক্ষণ শিবির।
- কাটমানি না-দেওয়ায় শ্রমিকদের তাড়িয়ে দিয়ে সরকারি রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার বৈষ্ণবনগরে এই ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম কেনারাম মণ্ডল। তিনি বীরনগর-২ অঞ্চল কমিটির তৃণমূলের সাধারণ সম্পাদক।
- কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে দ্বিতীয় দফার তল্লাশিতেও আরও প্রায় ৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। মোট উদ্ধার হওয়া নগদের পরিমাণ বেড়ে দাঁড়াল প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা।
- পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২০ জুন মোট ৭টি বিশেষ ট্রেন চালানো হবে। হাওড়া ডিভিশনে হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর–গোঘাট শাখায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- উত্তরবঙ্গে বৃষ্টিতে জলের তোড়ে ফের ভাঙল কার্শিয়াংয়ের দুধিয়ার অস্থায়ী ব্রিজ। বন্ধ মিরিক-শিলিগুড়ি যান চলাচল।
- আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলল গুলি। গুলিতে একজন আহত হয়েছেন। নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময়, বৃহস্পতিবার বিকেল ৩টে ৪০ মিনিট নাগাদ গুলি চলে।

Be the first to comment