- শিলিগুড়ির কাছে কাওয়াখালি মাঠে সকাল ১১টা থেকে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
- রবিবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সোনামুখী, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং কাথিঁতে জনসভা রয়েছে যোগীর।
- বাঁকুড়ার ছাতনা এবং ওন্দায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও একটি জনসভা রয়েছে তাঁর।
- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পশ্চিম মেদিনীপুর জেলার কেশবপুরে জনসভা রয়েছে।
- পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ।
- কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-কে শিল্পীকে মুম্বইয়ের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন আশা ভোঁসলে।
- ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে নওশাদের সিকিউরিটি গার্ডের গাড়ির পিছনের কাচ ভেঙে গিয়েছে।
- ইসলামাবাদে ব্যর্থ ইরান-আমেরিকার ২১ ঘণ্টার ম্যারাথন শান্তি বৈঠক।
- পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহিকে ধন্যবাদ জানিয়েছেন ।
- রবিবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। মাটি থেকে ১৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

Be the first to comment