- নাট্য দুনিয়ায় অনন্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মান ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার’ পাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার ভূমিপুত্র কল্লোল ভট্টাচার্য। নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন তিনি। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হবে তিন লাখ টাকা, একটি তাম্রপত্র ও একটি শাল।
- অভিষেককে টানা সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদেও সন্তুষ্ট নন সিআইডি-র তদন্তকারীরা। সে কারণেই আগামী ১৪ তারিখ বেলা ১২টার সময় ফের তাঁকে তলব করেছে সিআইডি।
- এ দিন মালদার বামনগোলা গ্রাম পঞ্চায়েতের পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ে জেলার দাপুটে তৃণমূল নেতা এবং মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের দু’বারের প্রার্থী অমল কিস্কু স্কুলে ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ গত ১৪ বছরে একদিনও স্কুলে যাননি। ‘শাগরেদ’–দের নানা সময়ে ‘ডামি’ সাজিয়ে স্কুলে পাঠাতেন! সেই ‘নকল শিক্ষকরা’ তাঁর অ্যাটেনডেন্স দিয়ে দিতেন!
- ধবার গভীর রাতে তোলাবাজি, মারধর, লোকের জমি হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন তৃণমূলের গোঘাট ২ নম্বর ব্লক সভাপতি তথা এক সময়ের দাপুটে নেতা সৌমেন দিগার। তাঁর নামে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
- বৃহস্পতিবার দুই বাহিনীর যৌথ অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করা হয় সন্দেশখালির ন্যাজাট থানার খড়িহাট শিরিষতলার একটি পুকুর থেকে।
- বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুতের মিটারগুলি পরীক্ষা করে দেখেন তাতে কারসাজি করা আছে। এর পরই নৈহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনোয়ারা বিবি-সহ বেশ কয়েকটি বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।
- দিঘা থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলার কাজ শুরু হলো শুক্রবার সকাল থেকে।
- ট্রান্স হরিয়ানা এক্সপ্রেসওয়ের নারনাউল এলাকায় শুক্রবার ভোরে একটি বেসরকারি ভলভো বাস ধাক্কা মারে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে। বাসের দুই যাত্রী দুর্ঘটনায় মারা গিয়েছেন। জখম হয়েছেন অনেক যাত্রী।
- দিল্লির তুঘলকাবাদের একটি বহুতলে আগুন লেগে বৃহস্পতিবার রাতে দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছে।
- বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনটে লাল কার্ড। মেক্সিকোর একজন ও দক্ষিণ আফ্রিকার দু’জন বিশ্বকাপের প্রথম ম্যাচই স্মরণীয় করে রাখলেন। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২-০ হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো।

Be the first to comment