তৃণমূলের প্রাক্তন সাংসদের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগাযোগের অভিযোগে মুখ্যমন্ত্রী, বিদেশ মন্ত্রীকে চিঠি

Spread the love

রোজদিন ডেস্ক : 
তৃণমূলের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী ও কেব্দ্রীয় বিদেশমন্ত্রীকে চিঠি দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এই বিষয়ে তিনি তদন্তের দাবি জানিয়েছেন।
বিস্ফোরক এই চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ ছিল বলে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ফেলার জন্য এখানকার চিট ফান্ডের টাকাও গেছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর বেরিয়েছে।
এই সব কিছুই জাতীয় নিরাপত্তা, সরকারি প্রশাসন ও প্রতিবেশি দেশের সঙ্গে ভারতের সম্পর্কে যুক্ত বলে কাকলি ঘোষ দস্তিদার মনে করেন। তিনি এই বিষয়গুলি নিয়ে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার আর্জি জানান।

তিনি বলেন, রাজ্যের প্রাক্তন শাসক দলের সমর্থনে আহমেদ হাসান ইমরান রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। তাঁর সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ ছিল বলে অভিযোগ। এই অভিযোগ সত্যি কিনা তা তদন্ত করা উচিত বলে তিনি মনে করেন। এই ছাড়া এখানকার চিট ফান্ডের টাকা প্রতিবেশি দেশের গণতান্ত্রিক সরকারকে ফেলা, অস্থিরতা সৃষ্টি করা নিয়েও অভিযোগ উঠেছে। এই সব কিছুই উপযুক্ত তদন্ত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর-কে কাকলি ঘোষ দস্তিদার এই সব গুরুতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য আর্জি জানিয়েছেন।
সূত্রের খবর, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে সিমি-র যোগাযোগ ছিল বলে এক সময় অভিযোগ ওঠে। এই ছাড়া সারদা চিট ফান্ড ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। অভিযোগ ছিল, সারদার টাকা তাঁর সম্পাদিত পত্রিকায় ব্যবহার করা হয়। তাঁকে ইডি, সিবিআই জিজ্ঞাসাবাদও করেছিল। যদিও তিনি সব অভিযোগই অস্বীকার করেন।
২০১৪ থেকে ২০২০ সাল অবধি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন আহমেদ হাসান ইমরান। পরে তাঁকে আর সাংসদ করেনি তৃণমূল।
এতদিন পর সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এই সব অভিযোগ নিয়ে রীতিমত অস্বস্তিতে তৃণমূল শিবির। চাঞ্চল্য প্রশাসনিক মহলেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*