- এক্স হ্যান্ডলের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপি-কে নেতৃত্ব দিয়ে জয়ের দিকে এগিয়ে দেওয়ার জন্য আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। এই জয় বাংলাদেশের মানুষের আপনার প্রতি আস্থার প্রতিফলন। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং উন্নয়নের জন্য আমাদের যে এক লক্ষ্য রয়েছে, তা পূরণ করতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’
- মহারাষ্ট্রে নিহত সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবারই পুরুলিয়া আসছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।
- ভয়ঙ্কর পথ দুর্ঘটনা হলদিয়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভোজ্য তেল বোঝাই ট্যাঙ্কার রাস্তা ছেড়ে পাশের একের পর এক দোকানে ঢুকে গেল। ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন ৭ জন। মৃত্যুও হয়েছে একজনের।
- ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় হাতির হামলায় ছয় জনের মৃত্যু। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত একটা নাগাদ চুরচু ব্লকের গোন্ডওয়ার গ্রামে পাঁচটি হাতি তাণ্ডব চালায়।
- প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। উত্তরাখণ্ডের দেরাদুনে বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
- বেঙ্গালুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যু। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে হোসাকোটে-দেবানাহাল্লি হাইওয়েতে একটি এসইউভি, একটি মোটরবাইক ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এসইউভি-তে ছয় জন যাত্রী ছিলেন। মোটরবাইক চালাচ্ছিলেন একজন।
- সাইবার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেইশাম নিংথেমজাও সিং (৬৩) নামে ওই ব্যক্তি মণিপুরের বাসিন্দা।
- দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি। বেসরকারি সূত্র বলছে, বিএনপি এবং তার শরিক দল পেয়েছে ২১২টি আসন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের জোট জয়ী হয়েছে ৭০টি আসনে। এই ১১ দলের জোটের মধ্যে এনসিপি-র ঝুলিতে এসেছে ৩টি আসন। স্বতন্ত্র এবং অন্যান্যরা পেয়েছে ৬টি আসন। বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনেও জিতেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
- খুলনা-৫ আসনে পরাজয় জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-এর। ওই আসনে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি।
- ঢাকা-১১ আসনের প্রাথমিক ফলাফলে জয়ী হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা ইউনূসের উপদেষ্টামণ্ডলীর প্রাক্তন সদস্য নাহিদ ইসলাম। তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

Be the first to comment