- কয়েক দিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নতুন টিম গঠন হয়েছে। শনিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে নতুন জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য বীমায় বালুরঘাট জেলা হাসপাতালে এই প্রথম অস্ত্রোপচার হলো এক মহিলার। দুর্ঘটনায় কাঁধের নীচের অংশের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করে সেখানে প্লেট বসানো হয়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের খরচ মেটানো হয়েছে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে।
- অশোকনগরের বাইগাছি ওএনজিসি (ONGC) কেন্দ্রে নতুন করে জ্বলে উঠল আগুনের শিখা। নতুন খনন করা তিনটি কূপের প্রায় ২,৮৫০ মিটার গভীরে বিপুল পরিমাণ খনিজ তেল ও গ্যাসের সন্ধান মিলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই বাণিজ্যিক ভাবে অপরিশোধিত তেল উত্তোলন শুরু হতে পারে অশোকনগরে।
- বঙ্গোপসাগরে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ। জানা গিয়েছে, সিঙ্গাপুরে যাচ্ছিল জাহাজটি। সেইসময় হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে। ওই জাহাজটিতে নাবিক ও ক্রু মিলিয়ে মোট ২৪ জন ছিলেন। এখনও পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনা।
- তৃণমূল নেতার নাম পাপাই ঘোষ, বহরমপুর শহর যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি। ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন ও ১৮৬টি কার্তুজ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ।
- শক্তিপুর থানার পুলিশ একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর তিনটি আগ্নেয়াস্ত্র, ছয়টি ম্যাগাজিন ও চল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ছাড়াও আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ
- শনিবার রাতে বাড়ি ফেরার সময় আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় গাড়িতেই ছিলেন আরাবুল। তবে, তাঁর কোনও আঘাত লাগেনি।
- শতবর্ষ প্রাচীন এক কালীমন্দির সংলগ্ন অবৈধ চায়ের দোকান সরানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ইটাহারের চেকপোস্ট মোড় এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
- আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এ ছাড়াও, বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
- রবিবার ডুরান্ড কাপের ফাইনাল। যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। চলতি মরশুমে এটি দ্বিতীয় কলকাতা ডার্বি।

Be the first to comment