- মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ভারতের পক্ষে উদ্বেগজনক বলে ফের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে আসেন। চিকিৎসক অনুপ বসু তাঁর চিকিৎসার তত্বাবধান করছেন
- উত্তরবঙ্গে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রথম জনসভা করবেন তিনি। পরে শিলিগুড়ির দুই কেন্দ্র – ডাবগ্রাম-ফুলবাড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা রয়েছে তাঁর।
- বুধবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও কেশিয়াড়িতে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরে দুপুর ২টো নাগাদ নন্দীগ্রামে কর্মিসভা করবেন অভিষেক।
- লিয়েন্ডার পেজের সঙ্গে বিজেপি সভাপতি নীতিন নবীনের বৈঠক, লিয়েন্ডারের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে।
- এবার পদ্মশিবিরে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। বিজেপিতে যোগ দিলেন প্রভাবশালী রাজবংশী নেতা বংশীবদন বর্মন।
- আইএসএফে যোগ দিয়েই ক্যানিং পুর্বের প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম। যা নিয়ে ক্ষুব্ধ সিপিএম।
- বাজার খোলার পরেই সেনসেক্স ১.১০ শতাংশ বা ৮২০ পয়েন্ট বেড়েছে। নিফটি৫০ বেড়েছে ১.২০ শতাংশ বা ২৭৫ পয়েন্ট।
- বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কম।
- দিল্লির করোল বাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দির সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি দোতলা বাস উল্টে দুর্ঘটনা। দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ২৫ জন যাত্রী হয়েছেন।

Be the first to comment