রোজদিন ডেস্ক : বিশিষ্ট কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে আসেন। চিকিৎসক অনুপ বসু তাঁর চিকিৎসার তত্বাবধান করছেন। কয়েকজন চিকিৎসকের দল তাঁকে দেখছেন। হাসপাতাল সুত্রে প্রকাশ, তাঁর কন্যা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সেখানে আছেন।
এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যায়।
গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডাঃ অজয় স্বরূপ জানান, ঠান্ডা ও পরিবেশ দূষণের ফলে সোনিয়া গান্ধীর ব্রঙ্কোল অ্যাজমা একটু বেড়েছে।
শীর্ষ নেত্রীর অসুস্থতার খবরে দলের সর্বস্তরে উদ্বেগ দেখা দিয়েছে। তিনি স্থিতিশীল আছেন বলে জানা গেছে।

Be the first to comment