রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ভারতের পক্ষে উদ্বেগজনক বলে ফের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার রাজ্যসভায় এই কথা জানান তিনি। যদি এই যুদ্ধ আরও চলে, তবে তা খুবই উদ্বেগজনক, দেশের পক্ষে গুরুতর বলে উদ্বেগ ব্যক্ত করেন।
পশ্চিম এশিয়ার এই পরিস্থিতি তাঁদের সবার ওপরই প্রভাব ফেলেছে। বাণিজ্য ক্ষেত্রে ও এর প্রভাব আছে, পেট্রল, ডিজেল, গ্যাস সরবরাহেও এর প্রভাব পড়বে। সার,জ্বালানি ইত্যাদি সরবরাহ অক্ষুণ্ণ রাখার জন্য সরকার সাতটি কমিটি গঠন করেছে। জাহাজ তৈরির জন্য ৭০ হাজার কোটি টাকার একটি প্রকল্প ও সরকার শুরু করেছে।
হরমুজ প্রণালী উন্মুক্ত রেখে জাহাজ চলাচলের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আলোচনা, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমস্যা সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেন।

Be the first to comment