রোজদিন ডেস্ক :
সদ্য আইএসএফে যোগ দিয়েই ক্যানিং পুর্বের প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম। যা নিয়ে ক্ষুব্ধ সিপিএম। দলের বিশিষ্ট নেতা সুজন চক্রবর্তী এই নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করেছেন। বলেন, যে আরাবুল ইসলামের বিরুদ্ধে এত রকম অভিযোগ, তিনি আইএসএফের প্রার্থী হলেন!! আরাবুলকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, জগ ছোঁড়া, তৃণমূলের তাজা নেতা, যিনি আইএসএফের কর্মী খুনের অভিযোগে জেলও খেটেছেন, তাঁকেই প্রার্থী করলো ওরা!!
তবে কি দলে গন্ডগোল হতে পারে বলে তৃণমূল ওঁকে প্রার্থী না করায় আইএসএফ প্রার্থী করলো আরাবুল কে?
এই প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী।
বলেন, তাঁরা তৃণমূল, বিজেপি বিরোধী সব শক্তিকে একত্রিত করতে চান।
অন্যদিকে হুমায়ুন কবীরের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে দক্ষিণ ভারত ভিত্তিক ওয়াইসির দল মিম এর জোট হওয়া নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ক্ষুব্ধ। তাঁরা এই দুই দল কেই বিজেপির বি টিম বলে মনে করেন।

Be the first to comment