- জম্মুর রামবন জেলার রাজগড়ে মাঝরাতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৩, নিখোঁজ বহু। ১৪ অগস্ট থেকে দুর্যোগে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে।
- ভারতের সঙ্গে হাত মেলাল জাপান, যৌথ উদ্যোগেই হবে চন্দ্রযান ৫ মিশন, ঘোষণা প্রধানমন্ত্রীর
- ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগ করবে জাপান, টোকিও থেকে ঘোষণা মোদীর।
- ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- ঈশিতাকে মেরে অপেক্ষা করেছিল দেশরাজ। তীব্র আক্রোশে পরিবারকে খতম করার প্ল্যান, দাবি তদন্তকারীদের।
- পূর্ব বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াইয়ের স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- কাজ হবে বিদ্যাসাগর সেতুতে। সেই কারণে, ৩১ আগস্ট অর্থাৎ আগামী রবিবার হাওড়ায় দিনভর চলবে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ। কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম বসানো এবং বিদ্যাসাগর সেতুর কেবল ও বেয়ারিং বদল হবে।
- অনেকেই চাইছেন বন্দে ভারত এক্সপ্রেসে চেপে অন্য অনেক ট্রেনের চেয়ে দ্রুতগতিতে এবং কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে। যাত্রীদের এই চাহিদার কথা মাথায় রেখেই এ বার বন্দে ভারত এক্সপ্রেসের দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
- আমেরিকার রাস্তায় করছিলেন ‘গাটকা’, শিখ ব্যক্তিকে গুলি করে মারল মার্কিন পুলিশ। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় প্রাচীন মার্শাল আর্ট প্রদর্শন করতে গিয়ে গুলি খেয়ে মৃত্যু শিখ সম্প্রদায়ের ব্যক্তির।
- বন্যাবিধ্বস্ত উত্তর ভারত। সাধারণত জলমগ্ন অঞ্চল থেকে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধারে নামানো হয় নৌকা কিন্ত পাঞ্জাবের বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযানে নামানো হলো সেনার বিশেষ বাহন।

Be the first to comment