দশে দশ

Spread the love
  1. হড়পা বান বিপর্যয়ে নেপাল এবং তিব্বত মিলিয়ে ৬৮২ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানাল নেপাল সরকার। তারা জানিয়েছে, নিখোঁজ ২৪২৬ জন। তাঁদের মধ্যে বিদেশী পর্যটক এবং দেশের নাগরিকেরাও রয়েছেন।
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের রাজ্যে মেসির মতো খেলায় কেলেঙ্কারি হয়েছে। তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা মেসির সমর্থক। তারা ছ’হাজার, চার হাজার, আট হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রতারিত হয়েছে। ডেলিভারি বয়ের মতো ছেলেরাও সারা বছরের জমানো টাকা খরচ করে গিয়েছিল মেসিকে দেখতে। আমাদের ইচ্ছা আছে, ৩৩ হাজার প্রতারিত সমর্থকদের টাকা যাতে ফেরত দিতে পারি বা ফেরত করাতে পারি, সেই প্রক্রিয়াও ভেতরে ভেতরে চালাচ্ছি। আশা করি সেটা করতে পারব।”
  3. মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  দেওয়াল থেকে মুছে ফেলা হল বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিটি। রাতারাতি দেওয়াল লিখনের উপরে সাদা রং করে দেওয়া হয়েছে।
  4. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডেউচা পাচামি নিয়ে রাজ্য ‘কংক্রিট রোডম্যাপ’ বানিয়ে তা জানাবে। তখন ফের বীরভূমে গিয়ে তিনি ওই অঞ্চলের খাস জমির পাট্টা আদিবাসীদের মধ্যে বিতরণ করবেন। ওই প্রকল্প কতটা বাস্তবসম্মত, এলাকায় সরকারি জমিতে শিল্পায়নের কাজ কী ভাবে করা যায়, এ সব নিয়ে সিদ্ধান্ত নিতেই মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
  5. কলকাতার পার্কিং ব্যবস্থা সুসংহত করতে অ্যাপ চালু-সহ একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে সেই ব্যবস্থা। কলকাতার পাশাপাশি হাওড়া এবং বিধাননগর পুর–এলাকায় এই ব্যবস্থা প্রাথমিক ভাবে চালু হচ্ছে।
  6. ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার। সেই ঘটনায় শনিবার অভিষেককে নোটিস ধরাল শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
  7. শনিবার রাতে গুলিবিদ্ধ এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নর্থ পোর্ট থানা এলাকায়। গুলিবিদ্ধ হওয়া ব্যক্তির নাম সন্তোষ চৌধুরী।
  8. গোবরডাঙার পায়রাগাছির মধ্যপাড়া গ্রামে শিয়ালের কামড়ে জখম হয়েছেন মোট ছ’জন গ্রামবাসী। ফলে আতঙ্কিত গ্রামবাসীরা। শিয়ালের ভয়ে কেউ দরজা বন্ধ করে বাড়িতে লুকিয়ে রয়েছেন। অনেকেই হাতে লাঠি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন।
  9. গুণমানের পরীক্ষায় ডাহা ‘ফেল’ জনপ্রিয় মশলা প্রস্তুতকারী সংস্থা এভারেস্ট। এবার সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার। সাময়িকভাবে নিষিদ্ধ করা হল এভারেস্টের হিং।
  10. তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নিরাপত্তার বহর কমাল জোসেফ বিজয়ের সরকার। আগে স্ট্যালিন জ়েড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন। এ বার থেকে তাঁকে জ়েড ক্যাটিগরির নিরাপত্তা পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*