দশে দশ

Spread the love
  1. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরিয়ে দেওয়া সংক্রান্ত ইমপিচমেন্ট নোটিস খারিজ। রাজ্যসভা ও লোকসভার উভয় কক্ষেই খারিজ হয়েছে এটি।
  2. কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখের বেশি নাম বাদ গিয়েছে।
  3. বাদ যাওয়া ভোটারের হিসেবে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে যোগীর রাজ্যে উত্তরপ্রদেশে ২ কোটির বেশি ভোটারের নাম বাদ গিয়েছে।
  4. পুর নিয়োগ দুর্নীতির মামলায় সুজিত বসুকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  5.  নৈহাটি থানার আইসি-র গাড়ি চড়ে মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়।  বিষয়টি নজরে আসতেই তৎপর হয় নির্বাচন কমিশন। থানার আইসি-কে সাসপেন্ড করা হয়।
  6. বাড়ির দেওয়ালে পদ্মফুলের প্রতীক না মুছলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি মেমারির তৃণমূল নেত্রী গীতা দাসের
  7. মেখলিগঞ্জ ব্লকের ইন্দো-বাংলা সীমান্ত বাগডোগরা ফুলকা-ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার কাংড়াতলি ঘেগারবাড়ি এলাকায় জমিতে চাষ করার সময়ে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পরে বিএসএফের হস্তক্ষেপে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয় তাঁকে।
  8. থানার মধ্যে পিটিয়ে মারা হয়েছিল বাবা এবং ছেলেকে। এই ঘটনায় ৯ জন পুলিশকে মৃত্যুদণ্ড দিল মাদুরাইয়ের আদালত।
  9. আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আপাতত অন্তত চার দিন বৃষ্টি চলবে চলবে রাজ্যে।
  10.  মঙ্গলবার রাতে ফের ইরানের উপর প্রবল প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমনকী, গোটা ইরান ধ্বংসের হুমকি দেওয়া হয়েছে।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*