- নির্বাচনী প্রচারে আজ মঙ্গলবার প্রথমে চাকদহে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর বনগাঁ স্টেডিয়াম ও হাবড়ার বাণীপুরে আরও দুটি সভা করবেন তৃণমূলনেত্রী।
- তুফানগঞ্জের নাটাবাড়ি, জলপাইগুড়ির নারায়ণপুর ও কুমারগ্রামে তিনটি জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- বিবেচনাধীন ভোটারদের দ্বাদশ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
- বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষের মধ্যে ‘যোগ্য’ ভোটার ৩২ লক্ষের কিছু বেশি, জানাল কমিশন।
- বিবেচনাধীন তালিকায় ‘অযোগ্য’ ভোটারের সংখ্যা প্রায় ২৭ লক্ষ, তাদের আবেদন জানাতে হবে ট্রাইবুনালে।
- বিধি মেনে সোমবার ৬ এপ্রিল রাত বারোটায় ভোটার লিস্ট ফ্রিজ করল কমিশন। যারা বাদ গেলেন এই নির্বাচনে তাঁদের আপাতত থাকছে না ভোটাধিকার।
- জেলাওয়ারি বাদ যাওয়াদের তালিকার শীর্ষে মুর্শিদাবাদ। বাদ গিয়েছেন সাড়ে চার লক্ষেরও বেশি ভোটার।
- ৬ এপ্রিল মঙ্গলবার শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণের মনোনয়ন পর্ব।
- আজ মঙ্গলবার প্রকাশিত হবে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার। আনুষ্ঠানিক প্রকাশ বিকেল চারটেয়।
- কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
- রাহুলের অকাল মৃত্যু, শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা চেয়ে আজ মঙ্গলবার থেকে।কর্মবিরতি শুরু টলিপাড়ায়।
- গতকাল সোমবার প্রবল ঝড়, বৃষ্টির পর মঙ্গলবারও।ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Be the first to comment