ময়দানে মহিলাকে পুড়িয়ে খুন

Spread the love

রোজদিন ডেস্ক : খাস কলকাতার ময়দানে এক মহিলাকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো। হাড়হিম এই ঘটনা গত ৩ এপ্রিলের। পুলিশ সূত্রে প্রকাশ, ওই দিন দুপুরে ইডেন গার্ডেনের উল্টোদিকে স্থানীয় মানুষ জ্বলন্ত অবস্থায় ওই মহিলাকে দেখে শিউরে ওঠেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর দেহের ৯৮ শতাংশই পুড়ে গিয়েছিল। গুরুতর অগ্নিদগ্ধ মহিলার বয়ান অনুযায়ী পরদিনই পুলিশ অভিযূক্ত কে গ্রেফতার করে। শনিবার মহিলা শেষ নিশ্বাস ফেলেন। দিনের আলোয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের এই ঘটনা কে ভয়াবহ মনে করছে পুলিশও। নিহত মহিলা ও অভিযুক্ত একটি বিপণিতে যুক্ত ছিলেন। কোন ব্যক্তিগত বিষয়ে বচসার জেরে এমন ভয়ংকর পরিণতি মেনে নিতে পারছেন না মহিলার পরিজন রাও। পুলিশ এর তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*