১০টা

Spread the love
  1. ৭৯ বছরের পুরনো ‘প্রাইম মিনিস্টার অফিস’ বা পিএমও অফিসের এখন নয়া ঠিকানা রাইসিনা হিলসের কাছে সেন্ট্রাল ভিস্তার এক্সিকিউটিভ এনক্লেভ। ভবনের নাম ‘সেবাতীর্থ’। এদিন সেই ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. মহারাষ্ট্রে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত ছয়, আট মাসে যে প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, তা ভয়ঙ্কর। এই মৃত্যু কী কারণে হয়েছে তা জানি না। বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে খুন, রাহাজানি যা হচ্ছে সবই বিজেপি শাসিত রাজ্যগুলিতে। বাংলায় বাইরের রাজ্যের অনেকেই কাজ করেন। তাঁদের উপরে কখনও অত্যাচার হয়নি। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাসী।’
  3. রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের বিশেষ দল। একটি নতুন নির্দেশিকা জারি করে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১ মার্চ দু’দিনের সফরে রাজ্যে আসছে এই বিশেষ দল।
  4. সুপ্রিম নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ না মেটানোর জন্য রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস। শুক্রবার এই নোটিস দিলেন ডিএ মামলাকারীরা।
  5. শুক্রবার রাজধানী লখনৌয়ের উপকণ্ঠে প্রকাশ্য রাস্তায় খুন হল গ্যাংস্টার মুখতার আনসারির একসময়ের ডান হাত শোয়েব ওরফে ববি। বরাবাঁকি থেকে লখনৌ যাওয়ার পথে আসাইনি এলাকায় ববির গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে একদল দুষ্কৃতী।
  6. অভিনেতা রণবীর সিং এবং পরিচালক রোহিত শেট্টিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার হ্যারি বক্সার নামে বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যদের তরফে একটি অডিয়ো বার্তায় হুমকি দেওয়া হয়েছে দু’জনকে।
  7. ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল তৃণমূলে যোগ দিলেন।
  8. সেক্টর ফাইভের ওয়েবল মোড়ের একবারে কাছে একটি বহুতলে আগুন লাগে। এখানে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। বেশ কিছু ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে। বহুতলে থাকা একটি রেস্টুরেন্টে প্রথম আগুন লাগে।
  9. শুক্রবার বিকেলে সাজিনা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বেপরোয়া গতিতে মোটর বাইক নিয়ে ফিরছিল সিউড়ির হাটজন বাজার রামপ্রসাদ হাইস্কুলের তিন ছাত্র। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সলখানা মোড়ের কাছে সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাইকটি। ঘটনায় গুরুতর আহত হয় ওই সাইকেল আরোহী।
  10. বারাসত আদালত থেকে গ্রেপ্তার দুই মহিলা-সহ চার জন। কিছু গ্রাহককে ব্যাঙ্কের লোন পাইয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। আইনজীবী সেজে বনগাঁ, বারাসত, বর্ধমান জেলার বাসিন্দাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*