- জি-৭ বৈঠকের শুরুতেই মোদী-ট্রাম্পকে দেখা গেল একান্ত আলাপচারিতায়। বুধবার দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
- মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড় সফরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াঙে সভায় যোগ দিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে পৌঁছে যাবে কেন্দ্রের সব প্রকল্প।
- ডিএ নিয়ে যে অর্ডার ভাইরাল হয়েছে, তা ভুয়ো। কেউ যেন তাঁর নাম ও সই দেখা কোনও অর্ডার বিশ্বাস না করেন, সেই পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। তিনি জানিয়েছেন, তাঁর হাতে এ ভাবে ডিএ ঘোষণার ক্ষমতাই নেই।
- রচনা বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ফিরে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে করলেন।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এ বার তাঁর নামে জারি হলো লুকআউট নোটিস।
- ফলতায় জাহাঙ্গীরকে ছাড়ার দাবিতে জাহাঙ্গির অনুগামীরা বিক্ষোভ শুরু করেন। কড়া পদক্ষেপ নেয় রাজ্য সরকার। নামান হয় কেন্দ্রীয় বাহিনীকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী।
- দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং এবং ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট দমদম পৌরসভা থেকে ইস্তফা দিলেন।
- দিনেদুপুরে লুঠ হয়ে যাচ্ছে জঙ্গল। জঙ্গলের ভিতরে রীতিমতো পাঁচিল তোলার কাজ চলছে। শালবনিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ।
- কালীঘাটে কুণালকে লক্ষ্য করে ডিম, গ্রেফতার ২। ধৃত চন্দন কয়াল ও রবি কয়াল।
- রাত পোহালেই বিশ্বকাপে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা, প্রতিপক্ষ আলজিরিয়া।

Be the first to comment