১০টা

Spread the love
  1. নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তে সিবিআই ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে।
  2. তিলজলায় বেআইনি বাড়ি ভাঙার প্রতিবাদে পার্ক সার্কাসে বেআইনি জমায়েত। রাস্তা অবরোধের চেষ্টা। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পুলিশের গাড়িতে ভাঙচুর। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
  3. কাঁটাতারবিহীন সীমান্ত পরিদর্শন করলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া
  4. বিধাননগর পৌর নিগম ৩৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত বাসন্তী দেবী কলোনির তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার শতাধিক আধার কার্ড ও সরকারি জমি বেআইনিভাবে কেনা বেচার কাগজপত্র।
  5. দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিত বিশ্বাস। তিনি দিগনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও ছিলেন।
  6. কোচবিহারের বিখ্যাত মদন মোহন মন্দিরে পুজো দিলেন বিধানসভার স্পিকার  রথীন্দ্র বসু।
  7. বুলডোজারে চেপে আসাম ও উত্তরপ্রদেশের মডেল পশ্চিমবঙ্গে বুলডোজার চালানোর বার্তা ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখার। এ দিন গোগড়া থেকে ওন্দা বাজারে মিছিল করে ওন্দাবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
  8. নদিয়ায় আক্রান্ত বিজেপি কর্মী। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা বিজেপি কর্মীকে। আহত বিজেপি কর্মীর নাম হারাধন ঘোষ।
  9. শনিবার গভীর রাতে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালায় বর্ধমান থানার পুলিশ। সেই অভিযানেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ এক রাউন্ড গুলি, একটি ভোজালি, একটি বাঁশের লাঠি, নাইলনের দড়ি ও ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
  10. শনিবার রাতে গ্রিনপার্ক এলাকায় প্রায় ৭০০ গ্রাম ব্রাউন সুগার-সহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*