১০টা

Spread the love
  1. সোমবার কমিশনের বৈঠক থেকে বেরিয়েই মমতা বলেন,‘আমাদের অসম্মান করা হয়েছে। আমরা বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছি।’ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘মিথ্যাবাদী’ বলে মমতার তোপ, ‘কমিশনের থেকে আমাদের কোনও প্রত্যাশা নেই। এরা বিজেপির দালাল।’
  2. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লিতে অনেকদিন রাজনীতি করেছি। মন্ত্রী ছিলাম, সাংসদ ছিলাম। কিন্তু কখনও এই রকম নির্বাচন কমিশনার দেখেনি। তিনি মিথ্যেবাদী। কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে? ৫৮ লক্ষ মানুষকে নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।’
  3. মালদার ইংরেজ বাজারে SIR শুনানি কেন্দ্রে তুলকালাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোয় অশান্তি। হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন। সেখান থেকেই ছড়িয়ে পড়ে গণ্ডগোল।
  4. রাহুল গান্ধীর ডোকলাম মন্তব্য নিয়ে পাল্টা সরব হন রাজনাথ সিং। পাল্টা মন্তব্য অমিত শাহেরও। প্রাক্তন সেনাপ্রধান নারভানের মন্তব্য তুলে ধরেছিলেন সংসদের বিরোধী দলনেতা।
  5. শুভেন্দু অধিকারী-সহ বিরোধী রাজনৈতিক নেতাদের বা তাঁদের গাড়িতে কোনওভাবেই যাতে হামলা না হয়, তা সবদিক দিয়ে নিশ্চিত করতে হবে রাজ্যকে। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
  6. মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করেছে জলপাইগুড়ি বন বিভাগ। কলাবাড়ি, খেরকাটা ও প্রয়াগপুর—এই তিনটি গ্রামে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। কারণ, কলাবাড়ি এলাকায় গত ছয় মাসে চিতা বাঘের হামলায় দু’জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
  7. পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে এসে ধরা পড়ল এক কিশোর। খড়গপুরের এক পরীক্ষা কেন্দ্রের ঘটনা।
  8. খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হওয়ায় ঝাড়খণ্ডে চারটি পরিবারের লোকজনকে সামাজিক বয়কটের অভিযোগ উঠেছে। ঘটনা পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর ব্লকের হলদি পোখার গ্রামে।
  9. বেআইনিভাবে পুকুর ভরাটের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। ঘটনাটি ঘটেছে ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে।
  10. দলাই লামা গ্র্যামি পুরস্কার পাওয়ায় ক্ষোভ প্রকাশ করল শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চিন সরকার। দলাই লামা কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একজন পলাতক রাজনীতিক, দাবি চিনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*