১০টা

Spread the love
  1. শনিবার সকাল থেকে তেহরান-সহ ইরানের একাধিক শহরে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী। উল্টো দিকে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াধে হামলা চালিয়েছে ইরান। সংঘর্ষ পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে বলে জানাল ভারতের বিদেশ মন্ত্রক।
  2. সংশ্লিষ্ট দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
  3. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি  ফায়েজুল হক তথা কাজল শেখ ও তাঁর মা সাদেকা বিবির নামের উপরে ‘Under Adjudication’ বলে লেখা রয়েছে।
  4. সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানালেন, এসআইআর-এর পরে রাজ্যের মোট ভোটার সংখ্যা বর্তমানে ৭, ০৪, ৫৯, ২৮৪ । বিচারাধীন রয়েছে  ৬০, ০৬, ৬৭৫ জন ভোটারের নাম।
  5. বিবেচনার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন হবে, আশ্বাস কমিশনের। নতুন ভোটার ১ লক্ষ ৮২ হাজার ৩৬ (ফর্ম ৬, ফর্ম ৬এ)। ফর্ম ৭-এ নাম বাদ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩। ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬।
  6. খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। মূলত মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এর পরে SIR-এ শুনানি করার পরে এখনও পর্যন্ত ৫ লক্ষ নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে।
  7. নির্বাচন কমিশনের দপ্তর জানিয়েছে, যদিও সেই ভোটার মনে করেন, ভুল করে তাঁর নাম বাদ চলে গিয়েছে, তা হলে তিনি Form 6-এর মাধ্যমে ফের আবেদন করতে পাবেন। তাঁর নথি যাচাইয়ের পরে নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
  8. ২০২৪ সালের ১৩ নভেম্বর তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিয়েছে হাইকোর্ট। জগদ্দল থানের ৫০ মিটারের মধ্যে খুন হয়েছিলেন তৃণমূল নেতা অশোক সাউ।
  9. অন্ধ্রপ্রদেশে  বাজি কারখানায় বিস্ফোরণে মহিলা সহ ২০ জন নিহত,  আহত বেশ কয়েকজন।
  10. ইরানের  স্কুলে ইজরায়েলি বিমান হানায়  ৫০ জনের বেশি নিহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*