১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সারা দেশে জনগণনার কাজ শুরু হলেও আমরা পিছিয়ে আছি। ২০২৭-২৮ ফেব্রুয়ারিতে শেষ হবে আমাদের রাজ্যের পুরো জনগননার কাজ। রাজ্যের জন্য ফেস ওয়ান সেল্ফ এনুমরেশন ১ অগস্ট থেকে ১৫ অগস্ট।”
  2. শুক্রবার দুপুরের রাজ্যে ভয়ঙ্কর কালবৈশাখী-ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদেরও।
  3. আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার বেলা আড়াইটে নাগাদ দমদমে এবং কলকাতায় ২:৪৫ মিনিটে জোড়া কালবৈশাখী হয়। দমদমে কালবৈশাখীর গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। কলকাতায় কালবৈশাখীর গতিবেগ ছিল 88 কিলোমিটার।  ২ মিনিট প্রায় ৮৮ কিমি/ঘণ্টায় চলেছে ঝড়ের তাণ্ডব।
  4.  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রতি শপথ নিয়েছেন আর পরিবর্তনের মধ্যে দিয়ে চোখে পড়ছে আগে প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার অনুপ্রবেশকারী প্রবেশ করত। এখন প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষ ফিরে যেতে শুরু করেছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীরা স্বেচ্ছায় দেশ ছাড়লে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পশ্চিমবঙ্গ সরকার।
  5. জিটিএ-এর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট থেকে আনা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে চলেছে রাজ্য সরকার।
  6. পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দুই পাক চর গ্রেফতার। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর চর গৌতম খাড়া ও শেখ মুরসালিনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত গৌতম খাড়া মোবাইল ফোনের সিম কার্ড বিক্রেতা। মুরসালিনকে প্রি-অ্যাকটিভ  সিম কার্ড ও নম্বর সরবরাহ করত গৌতম। সেই সিম আইএসআই হ্যান্ডলারদের কাছে পৌঁছে দিত মুরসালিন।
  7. শুক্রবার উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে  তৃণমূল নেতা সুজিত সাহার জমিতে তল্লাশি চালিয়ে বন্দুক ও কার্তুজ বাজেয়াপ্ত করল পুলিশ।
  8. মুর্শিদাবাদের বেলডাঙা থানার ফতেনগর গ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়কে গণপিটুনি দিয়ে খুনের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
  9. গৃহ পরিচারিকাকে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠল টলিউডের পরিচিত অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অন্যদিকে, পরিচারিকার বিরুদ্ধে নিজের বহুমূল্য আংটি চুরির পালটা অভিযোগ এনেছেন অভিনেতা।
  10.  ৮ শতাংশ নয়, বর্ষায় ১০ শতাংশ কম বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। মৌসম ভবনের ডিজিএম ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, বিগত তিন বছরের মধ্যে এই বছরই সবথেকে কম বৃষ্টিপাত হতে পারে। এবারে বর্ষাকালে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*