বরখাস্ত করা হোল অভয়া কান্ডে নাম জড়ানো বিরূপাক্ষ বিশ্বাস কে

Spread the love

রোজদিন ডেস্ক: আগেই হুমকি সংস্কৃতি তে নাম জড়িয়েছিল তাঁর।। দেশব্যাপী তোলপাড় তোলা অভয়া কান্ডে ও নাম ছিল। এবার বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাস কে চাকরি থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর। ২০২৪ সালের সেপ্টেম্বরে ই তাঁকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। এবার নতুন সরকারের আমলে বরখাস্ত হলেন তিনি। এই সঙ্গে সিনিয়র রেসিডেন্টের মেয়াদ বাতিল হওয়ায় তাঁকে ২০ লক্ষ টাকা দেওয়ার ও নির্দেশ জারি করা হয়েছে। সূত্রে র খবর, তাঁর বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি সহ নানা বিষয়ে তদন্তর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে তিনি যাতে কোন সরকারি কাজে বহাল না হতে পারেন,সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও মেডিকেল কাউন্সিল কে বলা হয়েছে।
কয়েক দিন আগেই অভয়া কান্ডে নাম জড়ানো আর এক চিকিৎসক অভীক দে র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এবার কোপ পড়ল বিরূপাক্ষ বিশ্বাসের ওপর।
অভয়া কান্ডের রহস্য উদঘাটনে নতুন রাজ্য সরকার যে সচেষ্ট, আগেই তার ইঙ্গিত মিলেছে। অভয়ার বিধায়ক মা তাঁর কন্যার ভয়ংকর ধর্ষণ, হত্যা ঘটনায় সন্দেহজনক অভিযুক্তদের নাম মুখ্যমন্ত্রী কে পেশ করেন বলে জানা গেছে।
এই দুই চিকিৎসকের নাম ও সেখানে ছিল বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*