- মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল আর এন রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।’
- কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিকেল ৪টে থেকে বৈঠক হওয়ার কথা ছিল। তৃণমূলের বিধায়ক মাত্র ২০ জন কেন বৈঠকে এসেছেন, বাতিল হয়ে গেল বৈঠক
- রবিবার বিকেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- গ্রেপ্তার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চার দিনের জেল হেফাজত হয়।
- তৃণমূলের বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক খোকন দাসকে আটক করে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। মারামারি, হুমকি-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে হান্ডিয়া থানা এলাকা থেকে তাঁকে ধরেছে পুলিশ।
- তৃণমূলের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের পূর্বস্থলীর বাড়িতে রবিবার সকালে অভিযান চালায় পুলিশ। প্রচুর সরকারি ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। এর পরেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রাক্তন বিধায়ককে। পরে তপনকে গ্রেপ্তার করা হয়।
- মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের কৃষ্ণচন্দ্রপুরের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর। কার্যালয় থেকে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী। কার্যালয় থেকে উদ্ধার হয় গ্রামের মহিলাদের জন্য সরকারের পাঠানো পাঁচ টাকায় পাঁচটা স্যানিটারি ন্যাপকিন!
- রাতে হুগলির গ্রামীণ পুলিশের পান্ডুয়া থানার পুলিশের হাতে ধরা পড়েন জাহাঙ্গির। মহম্মদ জাহাঙ্গিরের বাড়ি পান্ডুয়ার পশ্চিম বালিহাট্টায়।
- যৌন ব্যবসা এবং শোষণের জন্য শিশু পাচার হলে অপরাধীদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা যাবে। সেখানে পাচারের শিকার হওয়া শিশুর ‘সম্মতি বা ইচ্ছা’ ছিল কি না, তা বিচার্য নয় এবং আইনতও সম্পূর্ণ অর্থহীন। অপরাধীরা বলপ্রয়োগ করেছিল, নাকি ভয় দেখিয়েছিল, তা-ও বিবেচ্য নয়। আইন অনুযায়ী, শিশুরা যৌন ব্যবসায় শোষণের শিকার হলেই তা ‘অসম্মতিসূচক’ হিসেবে গণ্য হবে। এ কথা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
- নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। কৃষ্ণকালীতলা এলাকার ঘটনা।

Be the first to comment