নেপালের প্রধানমন্ত্রী লিপুলেখ গিরিপথ নিয়ে আলোচনা চান 

Spread the love

রোজদিন ডেস্ক :

নেপাল ও ভারত উভয় দেশই পরস্পরের জমি দখল করেছে বলে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র জানিয়েছেন। আজ নেপালের সংসদে দেশের সীমান্ত বিতর্ক নিয়ে প্রশ্নে তিনি এই কথা বলেন। জানান, এই বিষয়ে ভারত ও নেপাল ইতিহাসবিদ, সমীক্ষক ও বিশেষজ্ঞদের সহায়তা নেবে বলে ঐক্যমত্য হয়েছে। কাঠমান্ডু এই নিয়ে চিন ও যুক্ত রাজ্যর সঙ্গেও কথা বলেছে।

লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি সীমান্ত নিয়ে নেপাল ও ভারতের দীর্ঘদিন বিতর্ক আছে। উভয় দেশই এই সব এলাকা নিজেদের বলে দাবি করে আসছে। ভারতের মতে এই এলাকা উত্তরাখন্ডের অংশ এবং এই নিয়ে দ্বিপাক্ষিক কথা বলা রচিত।

সূত্রের খবর, নেপালের প্রধানমন্ত্রীর রবিবারের বক্তব্য নিয়ে ভারত কোন প্রতিক্রিয়া দেয়নি। তবে এই বিষয়ে নতুন দিল্লি নজর রাখছে।

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র আরও বলেন, নেপাল সরকার লিপুলেখ সহ বিতর্কিত এলাকাগুলি নিয়ে সরকারিভাবে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছে, এর উত্তরও মিলেছে।

উভয় দেশই ইতিহাসবিদ, সমীক্ষক ও অভিজ্ঞদের সহায়তায় বিষয়টি নিষ্পত্তি করতে রাজী বলে তিনি জানান।

এক সাংসদের প্রশ্নে নেপালের প্রধানমন্ত্রী বলেন, শুধু ভারত নেপালের জমি দখল করেছে, তাই নয়, তাঁদের দেশও বহু জায়গায় ভারতের জমি দখল করেছে। এখন দুই দেশই এক সঙ্গে বসে এর নিষ্পত্তি করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*