১০টা

Spread the love
  1. রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু বিরোধীদের হট্টগোলে মুলতুবি হয়ে গেল সংসদ।
  2. সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানির পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনকে নোটিস দিতে বলেছে। সুপ্রিম কোর্ট কমিশনের অফিসারদের মানবিক হতে বলেছে। মাইক্রো অবজ়ার্ভারদের প্রয়োজন নাও হতে পারে বলে জানিয়েছে কমিশন।
  3. এসআইআর মামলায় সব পক্ষকে নোটিস করা হয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
  4. রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হলো মণিপুর থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে মণিপুরে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নেয়। এনডিএ বিধায়ক দলের নেতা ওয়াই খেমাচাঁদ সিং বুধবার সন্ধ্যা ৬টায় মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
  5. এসআইআর আবহে রাজ্যের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। প্রায় ২৫ বছর পরে এমন বৈঠক হতে চলেচে বলে খবর। ২৪ ফেব্রুয়ারি দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা।
  6. নবান্নের আবেদন খারিজ করে স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ জন আধিকারিককে নির্বাচন কমিশনের বিশেষ ট্রেনিংয়ে উপস্থিত থাকার নির্দেশ দিল কমিশন। ওই তালিকায় রয়েছেন ১৫ জন আইএএস অফিসার ও ১০ জন আইপিএস অফিসার।
  7. বুধবার সন্ধ্যায় কিশতওয়ারে সেনার গুলিতে খতম এক জঙ্গি। গত কয়েক দিন ধরেই উপত্যকা জুড়ে অভিযান চালাচ্ছে হোয়াইট নাইট কর্পসের কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স।
  8. পূর্ব উত্তরপ্রদেশের ত্রাস, কুখ্যাত ভাড়াটে খুনি বারাণসী মঙ্গলবার রাতে বেনারসের চৌবেপুর এলাকার বরিয়াসানপুর রিং রোডে স্পেশাল টাস্ক ফোর্সের এনকাউন্টারে নিহত হয়েছে।
  9. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সন্ধ্যায় তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় বলে জানা গিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ভিডিয়ো কলে কথা বলেছিলেন জিনপিং।
  10. গ্রিসের উপকূল রক্ষী বাহিনীর জাহাজের সঙ্গে স্পিড বোটের ধাক্কা লেগে মৃত ১৫ শরণার্থী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*