আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিন খারিজ

Spread the love

রোজদিন ডেস্ক : আরও বিপাকে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের রিপোর্ট এবং পেশ করা চার্জশিটের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলিও আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত। বুধবার তাঁর আইনজীবী দাবি করেন, তিনি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনিই আসলে সবার প্রথমে ওই আর্থিক দুর্নীতির কথা প্রকাশ্যে এনেছিলেন। তিনিই প্রথম প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী পালটা দাবি করেন, সিবিআইয়ের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে, আরজি কর হাসপাতালের দুর্নীতিতে সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলি যুক্ত। তদন্তের স্বার্থে আখতার আলিকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন আছে। তারপরই আগাম জামিন খারিজের নির্দেশ দেন বিচারপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*